1. shahalom.socio@gmail.com : admin :
  2. boalkhalinews@gmail.com : বোয়ালখালী সংবাদ : বোয়ালখালী সংবাদ
শনিবার, ২৩ মে ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আসন্ন শাকপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুল ইসলাম রামিসাসহ শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বোয়ালখালীতে এনসিপির বিক্ষোভ চরণদ্বীপ ইউনিয়নে ঈদুল আজহার বিশেষ ভিজিএফ চাউল বিতরণ সম্পন্ন আমুচিয়ায় ঈদ উপলক্ষে ৭৮০ পরিবারের মাঝে ভিজিএফ খাদ্যশস্য বিতরণ কালুরঘাট ফেরিঘাট ইজারা কার্যক্রমে হাইকোর্টের স্থগিতাদেশ বোয়ালখালীতে তিনদিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ শুরু রাঙ্গামাটিতে ডেপুটি সিভিল সার্জন পদে বদলি ডাঃ জাফরিন জাহেদ জিতি বোয়ালখালী উপজেলা গীতা পরিষদ এর কমিটি গঠন ওয়াকফ প্রশাসকের সাথে মোতওয়াল্লী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের পক্ষ থেকে আজিজুল হক চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

আসন্ন শাকপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুল ইসলাম

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৩ মে, ২০২৬
Oplus_16908288

আসন্ন শাকপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ৪নং শাকপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনগণের দোয়া ও সমর্থন চেয়েছেন তরুণ সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ মনিরুল ইসলাম।

তিনি বোয়ালখালী উপজেলার ৪নং শাকপুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা। তাঁর পিতা মোঃ নুরুল আলম এবং মাতা খতিজা বেগম। পেশায় তিনি একজন ব্যবসায়ী হলেও দীর্ঘদিন ধরে রাজনীতি, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।

জানা যায়, মোঃ মনিরুল ইসলাম ১৯৯৬ সালে হাজী আজগর আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রদলের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৯৭ সালে ৪নং শাকপুরা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বোয়ালখালী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তিনি স্থানীয় সাংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ’র আস্থাভাজন ও ঘনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত।

স্থানীয়দের মতে, তিনি দীর্ঘদিন ধরে শাকপুরা ইউনিয়নের বিভিন্ন স্কুল, মসজিদ, মন্দিরসহ সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করাসহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা এলাকায় প্রশংসিত। একজন স্বচ্ছ, পরিচ্ছন্ন ও মানবিক রাজনৈতিক ব্যক্তি হিসেবে এলাকায় তাঁর সুনাম রয়েছে।

এলাকার সর্বস্তরের জনসাধারণের দাবি, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ মনিরুল ইসলামকে দেখতে চান তারা। স্থানীয়দের বিশ্বাস, নির্বাচিত হলে তিনি শাকপুরা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Oplus_16908288

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মনিরুল ইসলাম বলেন,
“আমি একটি মাদকমুক্ত, আধুনিক ও মডেল শাকপুরা ইউনিয়ন গড়তে চাই। সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করাই আমার লক্ষ্য। ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।”

বি.কে কনভেশন হল

সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন

Categories

ডিজাইন: নাগরিক আইটি (Nagorikit.com)