
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের পক্ষ থেকে আজিজুল হক চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন
নিউজ ডেস্ক ঃ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের বর্ধিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
গতকাল ১৪ মে, বৃহস্পতিবার, রাতে খরণদ্বীপ ইউনিয়ন আজিজুল হক চেয়ারম্যান চেয়ারম্যান বাড়িতে ফুলেল শুভেচছা জানিয়েছেন।
এরই ধারাবাহিকতায় নবনির্বাচিত নেতৃবৃন্দ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. আজিজুল হক চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় নবনির্বাচিত জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম কাজল ও জামশেদ জিসান নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছার মাধ্যমে আজিজুল হক চেয়ারম্যানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দলের দুঃসময়ে আজিজুল হক চেয়ারম্যানের নেতৃত্ব ও দিকনির্দেশনা তাদের অনুপ্রেরণা জুগিয়েছে। ভবিষ্যতেও সংগঠনকে সুসংগঠিত করতে তার পরামর্শ ও সহযোগিতা কামনা করেন তারা।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন এবং দলের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ জানান।


বি.কে কনভেশন হল
ডিজাইন: নাগরিক আইটি (Nagorikit.com)