1. shahalom.socio@gmail.com : admin :
  2. boalkhalinews@gmail.com : বোয়ালখালী সংবাদ : বোয়ালখালী সংবাদ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলে যুক্ত হলেন ১৮ যুগ্ম আহ্বায়ক ও ৫৫ সদস্য বোয়ালখালীতে স্বর্ণালঙ্কার বন্ধক রেখে প্রতারণার অভিযোগ, দোকানের মালিক মাদব পলাতক আসন্ন চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে আলোচনায় আলহাজ্ব জামাল হোসেন চৌধুরী চরণদ্বীপ ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সমাজসেবক মোঃ ইসমাইল বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতা সিরাজুল ইসলামকে দেখতে হাসপাতালে এমপি এরশাদ উল্লাহ টানা তৃতীয়বার শ্রেষ্ঠ উপজেলা ইউনিট নির্বাচিত যুব রেড ক্রিসেন্ট বোয়ালখালী উপজেলা টিম নতুন কুঁড়ি স্পোর্টসে বোয়ালখালীর সাফল্যের ঝড়, একাধিক ইভেন্টে চ্যাম্পিয়ন গণসংহতি আন্দোলন জাতীয় পরিষদে বোয়ালখালীর আসাদুজ্জামান মুক্তিয়ার বোয়ালখালি ফুটবল খেলোয়াড় সমিতির আহ্বায়ক কমিটি গঠিত মন্ত্রিসভা সম্প্রসারণের আলোচনায় চট্টগ্রাম-৮ আসনের এমপি এরশাদ উল্লাহ

নতুন কুঁড়ি স্পোর্টসে বোয়ালখালীর সাফল্যের ঝড়, একাধিক ইভেন্টে চ্যাম্পিয়ন

  • আপডেট করা হয়েছে সোমবার, ১১ মে, ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টসে বোয়ালখালীর সাফল্যের ঝড়, একাধিক ইভেন্টে চ্যাম্পিয়ন
বোয়ালখালী ( চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলা পর্যায়ের “নতুন কুঁড়ি স্পোর্টস” প্রতিযোগিতায় একাধিক ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানারআপ হয়ে ক্রীড়াঙ্গনে গৌরবজনক সাফল্য অর্জন করেছে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা। এ সাফল্যে উপজেলাজুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
প্রতিযোগিতায় বোয়ালখালী উপজেলার বালিকা ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া ব্যাডমিন্টন বালিকা একক ও দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি বালক দ্বৈত বিভাগেও চ্যাম্পিয়ন হয়েছে বোয়ালখালী। বালক একক বিভাগে রানারআপ হওয়ার কৃতিত্বও অর্জন করে উপজেলার খেলোয়াড়রা।
অন্যদিকে কাবাডি বালিকা বিভাগে রানারআপ, সাঁতার বালিকা বিভাগে চ্যাম্পিয়ন ও রানারআপ এবং ২০০ মিটার দৌড়ে রানারআপ হয়ে বোয়ালখালীর ক্রীড়াবিদরা নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছে।
সংশ্লিষ্টরা জানান, খেলোয়াড়দের কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন ও প্রশিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের ফলেই এ সাফল্য এসেছে। আগামীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে বোয়ালখালীর ক্রীড়াবিদরা। সেখানেও তারা সাফল্যের ধারা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ, বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতিমা, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মাহাফুজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থা সদস্য সচিব হাজি আবু আকতার,  বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলামসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন

Categories

ডিজাইন: নাগরিক আইটি (Nagorikit.com)