
বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতা সিরাজুল ইসলামকে দেখতে হাসপাতালে এমপি এরশাদ উল্লাহ
নিজস্ব প্রতিবেদকঃ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চট্টগ্রাম জজশীপ কর্মচারী কল্যাণ পরিষদের (অব.) সাবেক যুগ্ম আহ্বায়ক ও বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, আমুচিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোঃ সিরাজুল ইসলামকে দেখতে নগরীর রয়েল হাসপাতালে যান চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।
হাসপাতালে গিয়ে তিনি আহত সিরাজুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। এসময় তিনি চিকিৎসকদের সাথেও কথা বলেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য ও চট্টগ্রাম কারা পরিদর্শক মোঃ জাফর আলম, মহানগর বিএনপির সদস্য আশরাফুল ইসলাম, এমপি এরশাদ উল্লাহ’র এপিএস মোঃ আরিফ মুন্না, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মোঃ মুজাহিদুল ইসলাম এবং ব্যাংকার মোঃ জামশেদুল ইসলাম রিপনসহ অন্যান্য নেতাকর্মীরা।


ডিজাইন: নাগরিক আইটি (Nagorikit.com)