1. shahalom.socio@gmail.com : admin :
  2. boalkhalinews@gmail.com : বোয়ালখালী সংবাদ : বোয়ালখালী সংবাদ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসারের সাথে শুভ বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা ও মতবিনিময়ে বৌদ্ধ নেতৃবৃন্দর জিয়া জাদুঘর সংস্কার ও স্বাধীনতা কমপ্লেক্স সচলকরণে গুরুত্বপূর্ণ আলোচনা বোয়ালখালীতে পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ফেসবুকে অপপ্রচারের অভিযোগে দায়ের করা মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত নবগঠিত পরিষদ গঠন সম্পন্ন পূর্ব গোমদন্ডী তাজেদীয়া জয়তুন নেছা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় বোয়ালখালীতে ঘরের দরজা ভেঙে দুর্ধর্ষ চুরি, থানায় অভিযোগ বোয়ালখালীতে হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন বোয়ালখালীতে প্রণোদনা কর্মসূচিতে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা বোয়ালখালী থানায় অতিরিক্ত পুলিশ সুপার নোমান আহমদ এর বিদায় সংবর্ধনা বোয়ালখালীতে হাম-রুবেলা এম.আর. টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

বোয়ালখালীতে ঘরের দরজা ভেঙে দুর্ধর্ষ চুরি, থানায় অভিযোগ

  • আপডেট করা হয়েছে রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

বোয়ালখালীতে ঘরের দরজা ভেঙে দুর্ধর্ষ চুরি, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বসত ঘরের দরজা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

জানা গেছে,গত বুধবার (২২ এপ্রিল) ৫নং সারোয়াতলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা মৃত আব্দুল্লাহিল কাদের সিদ্দিকীর বসত ঘরে এই চুরির ঘটনা ঘটেছে।এ ব্যাপারে মুক্তিযোদ্ধা মৃত আব্দুল্লাহিল কাদের সিদ্দিকীর স্ত্রী জান্নাতুল ফেরদৌস বাদী হয়ে শনিবার (২৫ এপ্রিল) বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করেছেন।

মুক্তিযোদ্ধা মৃত আব্দুল্লাহিল কাদের সিদ্দিকীর স্ত্রী জান্নাতুল ফেরদৌস বলেন,গত (১৮ এপ্রিল)বিকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় আমি আমার বসত ঘরের প্রধান দরজা তালাবদ্ধ করিয়া বর্ণিত ভাড়া বাসায় চলে যাই।

পরবর্তীতে (২২এপ্রিল) সকাল অনুমান ০৭.০০ ঘটিকার সময় বাড়ীর আশপাশের লোকজন জানায় যে, আমার বসত ঘরের সামনের দরজা খোলা। আমি সাথে সাথে বর্ণিত ঘটনাস্থল অর্থাৎ আমার বসত ঘরে আসিয়া দেখিতে পাই যে. আমার বসত ঘরের পিছনের টিনের দরজা ভাঙ্গা ও সামনের আরেকটি দরজা খোলা। পরবর্তীতে বসত ঘরে প্রবেশ করিয়া দেখিতে পাই যে, বসত ঘরের বিভিন্ন রুমে থাকা ০১টি পানির মোটর, ০১টি এলএডি টিভি, ০১টি গ্যাস সিলিন্ডার, ০১টি গ্যাসের চুলা, ০১টি টিউবওয়েল, ০৪টি ফ্যান, হাড়ি-পাতিলসহ ব্যবহার্য্য জিনিসপত্র, যাহার সর্বমোট মূল্য অনুমান ১লক্ষ টাকা কে বা কাহারা চুরি করিয়া নিয়া যায়। এছাড়াও অজ্ঞাতানামা চোরের দল ট্রাংক ভাঙ্গিয়া আমাদের জায়গার দলিলও চুরি করিয়া নিয়ে যায়। তিনি বলেন, গত ২০২৫ সালে আমার বাড়ীতে আরোও একবার চুরির ঘটনা সংগঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন

Categories

ডিজাইন: নাগরিক আইটি (Nagorikit.com)