1. shahalom.socio@gmail.com : admin :
  2. boalkhalinews@gmail.com : বোয়ালখালী সংবাদ : বোয়ালখালী সংবাদ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসারের সাথে শুভ বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা ও মতবিনিময়ে বৌদ্ধ নেতৃবৃন্দর জিয়া জাদুঘর সংস্কার ও স্বাধীনতা কমপ্লেক্স সচলকরণে গুরুত্বপূর্ণ আলোচনা বোয়ালখালীতে পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ফেসবুকে অপপ্রচারের অভিযোগে দায়ের করা মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত নবগঠিত পরিষদ গঠন সম্পন্ন পূর্ব গোমদন্ডী তাজেদীয়া জয়তুন নেছা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় বোয়ালখালীতে ঘরের দরজা ভেঙে দুর্ধর্ষ চুরি, থানায় অভিযোগ বোয়ালখালীতে হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন বোয়ালখালীতে প্রণোদনা কর্মসূচিতে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা বোয়ালখালী থানায় অতিরিক্ত পুলিশ সুপার নোমান আহমদ এর বিদায় সংবর্ধনা বোয়ালখালীতে হাম-রুবেলা এম.আর. টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসারের সাথে শুভ বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা ও মতবিনিময়ে বৌদ্ধ নেতৃবৃন্দর

  • আপডেট করা হয়েছে বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসারের সাথে শুভ বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা ও মতবিনিময়ে বৌদ্ধ নেতৃবৃন্দর

★মহামতি গৌতম বুদ্ধের আদর্শ ধারণ করতে হবে- ইউএনও

নিজস্ব প্রতিবেদকঃ  আগামী ১মে বিশ্বের বিভিন্ন বৌদ্ধ প্রতীম রাষ্ট্রের মতো মহামতি গৌতম বুদ্ধ জন্ম-বুদ্ধত্বলাভ-মহাপরিনির্বাণ লাভ এই ত্রি-স্মৃতি বিজরিত ” শুভ বুদ্ধ পূর্ণিমা” উপলক্ষে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক এর সাথে বোয়ালখালীর বৌদ্ধ নেতৃবৃন্দদের মতবিনিময় ও ফুলেল শুভেচছা জানানো হয়েছে। ২৯ এপ্রিল বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তন(স্বাধীনতা)য় বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের আয়োজনে এ উপলক্ষে এক সভা পরিষদের সভাপতি প্রকৌশলী জয়সেন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন – বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা। পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু বড়ুয়ার পবিত্র ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে এতে স্বাগত বক্তব্য রাখেন- পরিষদের সাধারণ সম্পাদক ডা: মিহির বরণ বড়ুয়া। যুগ্ম সাধারণ সম্পাদক রাহুল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন- বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা সাংবাদিক অধীর বড়ুয়া, সাবেক সভাপতি লায়ন ব্যাংকার দুলাল কান্তি বড়ুয়া, সাবেক কার্যকরী সভাপতি শিক্ষক উৎপল বড়ুয়া, সাবেক সাধারণ সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া, সাবেক ধর্মীয় সম্পাদক সজল তালুকদার, ৮নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী, প্রধান শিক্ষক সুমী বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন বোয়ালখালী শাখার সহ সভাপতি অসীম বড়ুয়া, সাধারন সম্পাদক রূপাল বড়ুয়া, অর্থ সম্পাদক রূপক বড়ুয়া, প্রচার প্রকাশনা সম্পাদক বিশ্বদ্বীপ বড়ুয়া। এসময় বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদ ও বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন বোয়ালখালী শাখাসহ বিভিন্ন গ্রামের প্রায় অর্ধশতাধিক বৌদ্ধ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি ইউএনও মেহেদী হাসান ফারুক বলেন- মহামতি গৌতম বুদ্ধের জীবনাদর্শ অনুশীলনের মাধ্যমে সুখী সমৃদ্ধ দেশ বিনির্মানে সকলকে সচেষ্ট থাকতে হবে। তিনি আরো বলেন- বোয়ালখালীতে যোগদানের পর বিভিন্ন ভাবে দেখতে পাচ্ছি এ উপজেলা একটি অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর। এ উপজেলায় আদি থেকে ইসলাম-হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান সম্প্রদায়ের সৌহার্দপূর্ণ সহাবস্থান। এ ৪ সম্প্রদায়ের সহবস্থানে বৌদ্ধদের ইতিহাসও অনন্য ও প্রাচীনতম। বৌদ্ধদের ধর্মীয় উৎসব ও অনুশীলনাদি দেখে আমি খুবই প্রীতি লাভ করছি। বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি)
কানিজ ফাতেমা তার বক্তব্য বোয়ালখালীর বৌদ্ধদের দৈনন্দিন ধর্মীয় আচরন ও জীবন-জীবিকা গুরুত্ব আরোপ করেন। এ সভায় ইউএনও মেহেদী হাসান ফারুক কধুরখীল গ্রামের হত দরিদ্র দুরারোগ্যে আক্রান্ত একজন শিশু কন্যার পিতার হাতে চিকিৎসার জন্য বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন প্রদত্ত নগদ ১০ হাজার টাকা তুলে দেন।

বিজ্ঞাপন

সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন

Categories

ডিজাইন: নাগরিক আইটি (Nagorikit.com)